আর্কাইভ
ads
logo

বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পি.এম
বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

ads

বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজিরের পর বিচারকের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান (সাগর)। শনিবার দুপুরে তাঁকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালীমন্দির এলাকা থেকে সদর থানা–পুলিশ তাঁকে আটক করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, মিজানুর রহমান একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দলীয় পরিচয় নিশ্চিত করে এনসিপির বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, মিজানুর রহমান তাদের দলের নেতা। তবে তাঁর দাবি, এটি চাঁদাবাজির ঘটনা নয়; ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে টাকার বিরোধ থেকে দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে রুবেল প্রামাণিক নামের এক ব্যবসায়ীর কাছে মিজানুর রহমানসহ চার থেকে পাঁচজন মিলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা এবং নগদ অ্যাকাউন্ট থেকে ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জলেশ্বরীতলা কালীমন্দিরের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ